লক্ষ্য ও উদ্দেশ্য
আমাদের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচি
জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য এবং বিভিন্ন দাওয়াহ, শিক্ষা, সমাজসেবা ও সাংগঠনিক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানুন।
লক্ষ্য-উদ্দেশ্য
কালেমা لا إله إلا الله محمد رسول الله -কে যথাযথ উপলব্ধি করে জীবনের সর্বস্তরে কুরআন ও সুন্নাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন।
পাঁচ দফা কর্মসূচি
এই লক্ষ্য বাস্তবায়নের জন্য জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের রয়েছে পাঁচ দফা মৌলিক কর্মসূচি।
ক. ইসলাহুল আকীদাহ বা আকীদাহ সংশোধন
তাওহীদ ও রিসালাতে মুহাম্মাদী সম্পর্কে সঠিক জ্ঞানার্জন ও অনুশীলন, খালেস ইবাদতের জন্য উদ্বুদ্ধ করা এবং জীবনের সকল ক্ষেত্রে নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্ব মনেপ্রাণে ও বাস্তবে গ্রহণের মানসিকতা সৃষ্টি করা।
খ. আদ-দা'ওয়াহ ওয়াত তাবলীগ
ছাত্র ও যুব সমাজের নিকট ইসলামের দাওয়াত প্রদান এবং তাদেরকে প্রকৃত মুসলিম হিসেবে গড়ে তোলা।
গ. আত-তানযীম
ইসলামী সমাজ ও জীবনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র ও যুব সমাজকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করা।
ঘ. আত-তালিম ওয়াত তারবিয়াহ
যুবশক্তিকে ইসলামের মূলনীতি সম্পর্কে সঠিক জ্ঞান প্রদান, শিরক ও বিদআতের মূলোৎপাটন এবং যোগ্য আহলে হাদীস কর্মী গঠনের মাধ্যমে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর নেতৃত্বে আন্দোলনকে সর্বস্তরে সম্প্রসারিত করা।
ঙ. ইসলাহুল মুজতামা
যাবতীয় অনৈসলামিক রীতিনীতি ও অপসংস্কৃতি প্রতিহত করে কুরআন ও সহীহ হাদীসভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সার্বিক প্রচেষ্টা চালানো।
আমাদের কর্মনীতি ও কর্মপদ্ধতি
জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ মহানবী ﷺ-এর অনুসৃত স্বাভাবিক, ভারসাম্যপূর্ণ এবং হিকমতপূর্ণ কর্মপদ্ধতির অনুসারী। চরমপন্থা কিংবা আপোষকামিতা নয়; বরং মধ্যপন্থাই শুব্বানের সাংগঠনিক নীতি। একই সাথে সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে কর্মীদের জন্য প্রাতিষ্ঠানিক ও বাস্তবভিত্তিক মনোনয়ন পদ্ধতি গ্রহণ করা হয়েছে।
কর্মী স্তর
শুব্বানের কর্মী স্তর চার পর্যায়ের—
- 1রাগেব (অনুরাগী)
- 2আরেফ (সচেতন)
- 3সালেক (অভিযাত্রী)
- 4সালেহ (নিষ্ঠাবান)
মনোনয়নকেন্দ্রিক সিলেবাসের আলোকে জ্ঞানগত এবং ব্যবহারিক উভয় দিকের ক্রমোন্নতি বিবেচনা করা হয়।
সাংগঠনিক স্তর
কুরআন-সুন্নাহর আলোকে প্রণীত সুনির্দিষ্ট গঠনতন্ত্র, কর্মপদ্ধতি এবং সিলেবাসের ভিত্তিতে শুব্বানের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। ইসলামের বিশেষ কোনো দিক নয়; বরং পূর্ণাঙ্গ ইসলাম অনুসরণের লক্ষ্যে শুব্বান কাজ করে যাচ্ছে। একই সাথে সকল ইসলামী সংগঠনের সাথে বন্ধুসুলভ সম্পর্ক স্থাপনের মাধ্যমে মুসলিম ঐক্য গড়ে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে।
★ আমাদের আহ্বান
ঘটনাবহুল দুই সহস্রাব্দ অতিক্রম করে বিশ্ববাসী আজ এক নতুন যুগে প্রবেশ করেছে। জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের এই সময়ে মানবজাতি একদিকে অভূতপূর্ব উন্নতির শিখরে পৌঁছেছে, অন্যদিকে নৈতিক অবক্ষয়, বস্তুবাদ, ধর্মহীনতা ও আত্মিক শূন্যতার ভয়াবহ সংকটে পতিত হয়েছে।
এ অবস্থায় আমরা কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে তাওহীদভিত্তিক আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে দেশের সকল ছাত্র, তরুণ ও যুবকদের প্রতি উদাত্ত আহ্বান জানাই— আসুন, শিরক, বিদআত, কুসংস্কার, অপসংস্কৃতি ও সকল বাতিল মতাদর্শ পরিহার করে কুরআন-সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সংগ্রামে শরীক হই।
শুব্বান সম্পর্কে বিস্তারিত জানতে
নিম্নোক্ত গ্রন্থ ও প্রকাশনাগুলো অধ্যয়ন করলে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ, আহলে হাদীস আন্দোলন এবং সংগঠনের আদর্শ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
শুব্বানের গঠনতন্ত্র
কর্মপদ্ধতি
আহলে হাদীস পরিচিতি — আল্লামা মোহাম্মাদ আব্দুল্লাহেল কাফী আল-কোরায়শী
শুব্বানের পাঁচ দফা আমাদের পথ চলা — তানযীল আহমদ
শুব্বান স্মরণিকা: ২০০২, ২০০৪, ২০০৬, ২০১১
সাপ্তাহিক আরাফাত (weeklyarafat.com)
জমঈয়ত ও শুব্বান কর্তৃক প্রকাশিত বই-পত্র ও বিভিন্ন সাময়িকী
আল-ফিরকাতুন নাজিয়াহ — মুহাম্মদ বিন জামীল যাইনু
আহলে হাদীস কী ও কেন? — প্রফেসর এইচ এম শামসুর রহমান
সালাফী দাওয়াতের মূলনীতি — আব্দুর রহমান আব্দুল খালেক
আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদাহ — ড. নাসের বিন আব্দুল কারীম
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস স্মরণিকা: ১৯৯২, ১৯৯৯, ২০১৬
✨ আমাদের অঙ্গীকার
কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইসলামী জীবনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র, তরুণ ও যুবসমাজকে সুসংগঠিত করে একটি আদর্শ, নৈতিক ও কল্যাণময় সমাজ গঠনই জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের মূল লক্ষ্য।
