কেন্দ্রীয় শুব্বানের ৪১তম মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

Author Name

গত ১৯ সেপ্টেম্বর, শুক্রবার বাদ মাগরিব জমঈয়ত ভবনে আল্লামা মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী আল-কোরায়শী (রাহিমাহুল্লা) মিলনায়তনে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল্লাহীল হাদী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানযীল আহমাদের সঞ্চালনায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে “সালাফগণ যেমন ছিলেন” শীর্ষক মাসিক আলোচনা সভার ৪১তম পর্ব অনুষ্ঠিত হয়।
আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন প্রবীন আলেমে দ্বীন উস্তাযুল আসাতিযা শাইখ আব্দুল হাকিম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ-এর কোষাধ্যক্ষ জনাব হেদায়েতুল্লাহ, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক শাইখ মাহদী হাসান মুহাম্মাদ মাদানী, জুনিয়র অফিস সহকারী জনাব মো. আনোয়ার হোসাইন প্রমুখ। এতে মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়া শুব্বান শাখা, যাত্রাবাড়ী থানা শুব্বান শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দও উপস্থিত ছিলেন।

Facebook

ড্যাশবোর্ড

পাঁচ দফা কর্মসূচি

তাওহীদ ও রিসালাতে মুহাম্মাদী সম্পর্কে সঠিক জ্ঞানার্জন ও অনুশীলন।

ছাত্র ও যুব সমাজের নিকট ইসলামের দাওয়াত প্রদান।

ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে ঐক্যবদ্ধ করা।

যুব শক্তিকে সুসংগঠিত করার লক্ষ্যে ইসলামের মূলনীতি সম্পর্কে সঠিক জ্ঞানদান।

অনৈসলামিক রীতিনীতি প্রতিহত করে কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠা।

পছন্দের অপশনে ক্লিক করুন

আপনার সহযোগিতা জমা হয়েছে আলহামদুলিল্লাহ

একখনি করুন