কেন্দ্রীয় ইফতার মাহফিল ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

কেন্দ্রীয় ইফতার মাহফিল ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
গত ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রি., শনিবার, বাদ আসর জমঈয়ত ভবনে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় “কেন্দ্রীয় ইফতার মাহফিল ও সুধী সমাবেশ”।
অনুষ্ঠানটি সাধারণ সম্পাদক তানযীল আহমাদ-এর সঞ্চালনায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাফেয হাবিবুর রহমান-এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর (ভারপ্রাপ্ত) সভাপতি শাইখ ড. মুহাম্মাদ হারুন হুসাইন। তিনি রমাযানের তাৎপর্য, তাকওয়া অর্জন এবং ব্যক্তি ও সমাজ জীবনে কোরআন-সুন্নাহভিত্তিক জীবন গঠনের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর উপদেষ্টা প্রফেসর ড. লোকমান হোসেন। তিনি যুব সমাজকে আদর্শিক ও নৈতিক উন্নয়নে আত্মনিয়োগের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মাদ আসাদুল ইসলাম, যুগ্ম সেক্রেটারি শাইখ ড. মোজাফফর বিন মুহসিন, কোষাধ্যক্ষ সৈয়দ জুলফিকার আলী, সাংগঠনিক সেক্রেটারি জনাব রেজাউল ইসলাম, ফতোয়া ও গবেষণা বিষয়ক সেক্রেটারি শাইখ ড. ইবরাহিম বিন আব্দুল হালিম মাদানী, মাদারিস বিষয়ক সেক্রেটারি শাইখ এহসানুল্লাহ, শুব্বান বিষয়ক সেক্রেটারি মুহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক, সহকারী দাওয়াহ বিষয়ক সেক্রেটারি শাইখ ইসহাক বিন এরশাদ মাদানী, দফতর ব্যবস্থাপনা সেক্রেটারি চৌধুরী মমিনুল ইসলামসহ অনেকে। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে সংগঠনের চলমান কার্যক্রম, দাওয়াতি তৎপরতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি শাইখ মোঃ আব্দুল্লাহীল হাদী। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় এবং পরবর্তীতে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
Facebook

ড্যাশবোর্ড

পাঁচ দফা কর্মসূচি

তাওহীদ ও রিসালাতে মুহাম্মাদী সম্পর্কে সঠিক জ্ঞানার্জন ও অনুশীলন।

ছাত্র ও যুব সমাজের নিকট ইসলামের দাওয়াত প্রদান।

ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে ঐক্যবদ্ধ করা।

যুব শক্তিকে সুসংগঠিত করার লক্ষ্যে ইসলামের মূলনীতি সম্পর্কে সঠিক জ্ঞানদান।

অনৈসলামিক রীতিনীতি প্রতিহত করে কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠা।

পছন্দের অপশনে ক্লিক করুন

আপনার সহযোগিতা জমা হয়েছে আলহামদুলিল্লাহ

একখনি করুন